সিলেটের বালাগঞ্জে কৃষক দেলাবর মিয়া হত্যা মামলায় ১ নম্বর পৈইলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিনসহ ৩২ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ জানুয়ারি) সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লায়লা মেহেরবানুর আদালত এ রায় দেন।
কারাগারে প্রেরণকৃত আব্দুল মতিন ছাড়াও অন্য আসামিরা হচ্ছে- ১ নম্বর পৈইলনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, ওই ইউনিয়নের মেম্বার শামীম মিয়া, আব্দুল হক, আব্দুল শালিক, কামাল হোসেন, সোয়েব আহমদ, বাবুল মিয়া, হান্নান মিয়া, জুয়েল মিয়া, নিজাম উদ্দিন, কামাল মিয়া, আমির উদ্দিন, জিলু মিয়া, আলী (১), শাহিন মিয়া, জাকারিয়া, ইসকন্দর, দুরুক মিয়া, আনছার মিয়া (১), লিটন মিয়া, কাউছার মিয়া, তোফায়েল মিয়া, নেছার মিয়া, আলী (২), আলী আহমদ, গিয়াস মিয়া, সোনা মিয়া, মোহাম্মদ আলী, কবির মিয়া ও আনছার মিয়া (২)। জেলে প্রেরণকৃত অপর এক জনের নাম জানা যায়নি। আদালত সূত্র জানায়, এ মামলার মোট আসামি ৪০ জন। এর মধ্যে ৭ আসামি জামিনে ও এক আসামি পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বালাগঞ্জ উপজেলার কুশিয়ারাবাজার এলাকার প্রেমবাজারে ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে কৃষক দেলাবর মিয়া নিহত ও বেশ কিছু গ্রামবাসী আহত হন। এ ঘটনায় নিহত দেলাবর মিয়ার চাচাতো ভাই হাসান মিয়া বাদী হয়ে ১ নম্বর পৈইলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিনসহ ৪০ জন এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে বালাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।