নিহত নুরুল আমিন রনি (২২) একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
আহতরা হলেন-আবুল খায়ের, নাছির উদ্দিন, প্রদীপ সাহা, আবু জাহের, সুমন চন্দ্র শীল, লুৎফুল কবির ও এনামুল হক। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে গ্লোব ড্রাগস লিমিটেডের মহাব্যবস্থাপক এ কে এম নুরুল আমিন চৌধুরী বলেন, ‘সোমবার ভোর রাতের দিকে গ্লোব ড্রাগসের একটি কক্ষে তরল মিথাইল ক্যামিকেল গরম করার সময় তা বিস্ফোরিত হয়ে পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। এতে গ্যাসের গন্ধে ও আতঙ্কে ৮ জন শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত শ্রমিকদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নুরুল আমিন রনি মারা যান।’
বেগমগঞ্জ মডেল থানার এসআই মো. আব্দুল্লাহ বলেন,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’