ওসি মাকছুদুল আলম বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত জুয়েল রানাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
নিহত আকলিমা আক্তার উপজেলার কচুয়া বেপারীপাড়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী জুয়েল রানা একই উপজেলার কালিয়াপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
জানা যায়, দাম্পত্য কলহের জের ধরে গত শনিবার (২৭ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কচুয়া বেপারীপাড়া গ্রামের বাবার বাড়িতে আকলিমা আক্তারকে স্বামী জুয়েল রানা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আকলিমাকে উদ্ধার করে প্রথমে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে তাদের বিয়ে হয়। সে সময় আকলিমা স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করলেও বিয়ের কারণে তা বন্ধ হয়ে যায়। পরে তার স্বামী বিদেশ চলে গেলে স্থানীয় সানস্টার বিএম কলেজে ভোকেশনাল শাখায় পড়াশুনা শুরু করেন তিনি। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ভোকেশনাল শাখায় ওই কলেজ থেকে আকলিমার এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।