শমশেরনগর চা বাগান সূত্রে জানা যায়, বুধবার সকালে চা শ্রমিকরা প্লান্টেশন এলাকায় কাজ করতে গেলে লেকের পানিতে একটি কাগজের কার্টনের মধ্যে একদিনের নবজাতকের লাশ দেখেন। এরপর তারা চা বাগান কর্তৃপক্ষকে খবর দেন। এ খবরের ভিত্তিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে পুলিশ পানি থেকে কার্টন তুলে একটি ছেলে সন্তানের লাশ উদ্ধার করে।
শমশেরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ইয়াকুব মিয়া বলেন, ‘চা শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশকে জানিয়েছি।’
কমলগঞ্জ থানার শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ চৌধুরী বলেন, ‘লেকের পানি থেকে কার্টন তোলার পর তার ভেতরে নবজাতকের লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’