ঢামেকে মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বুধবার (৩১ জানুয়ারি) একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। ওই আসামির নাম আব্দুল আলীম (৪৯)। তার বন্দি নম্বর (কয়েদি ২৩৭৮/এ)। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কারারক্ষী মো. ফারুক জানান, বুধবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বন্দিকে কাশিমপুর কারাগার থেকে অসুস্থতাজনিত কারণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। সেখান থেকে আমরা তাকে কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, ‘ওই আসামির ব্যাপারে বিস্তারিত পরিচয় পরে বলা হবে। তবে আমরা জানতে পেরেছি আলীম একটি হত্যা মামলায় মৃতদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বন্দি ছিলেন।’