শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, জব্দকৃত বিদেশি সিগারেটের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, জব্দকৃত সিগারেটের মধ্যে ৬৭ কার্টন বেনসন ও ৩৬ কার্টন ইজি সিগারেট রয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বিকালে সিগারেটগুলো দুবাই থেকে কার্গোতে করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।