শার্শায় ১৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফেনসিডিলসহ আটক দুই মাদক ব্যবসায়ীযশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামে অভিযান চালিয়ে  ১৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী হাসানুর মোল্লা (৩৫) ও লুৎফর রহমান সরদারকে (৫২) আটক করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে কন্যাদহ গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে হাসান ও বাগাডাঙ্গা গ্রামের মৃত হাসেম আলী সরদারের ছেলে লুৎফরকে আটক করা হয়।

র‌্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে কন্যাদহ গ্রামে ফেনসিডিল বেচাকেনার তথ্য জানতে পারেন তারা। এ সংবাদের ভিত্তিতে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে হাসান ও লুৎফরকে ১৬০ বোতল ফেনসিডিলসহ আটক করেন।

র‌্যাব-৬ এর কমান্ডার মেজর জিয়াউর রহমান জানান, আটকদের ফেনসিডিলসহ শার্শা থানায় সোপর্দ হয়েছে।