সুনামগঞ্জের পৌর মেয়র জগলুলের দাফন সম্পন্ন

সুনামগঞ্জের পৌর মেয়র আয়ূব বখত জগলুল (ফাইল ফটো)

সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আয়ূব বখত জগলুলের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ জুমা সুনামগঞ্জ স্টেডিয়ামে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

জানাজার আগে জগললুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ প্রমুখ।

এর আগে সকাল ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সুনামগঞ্জ পৌরসভা চত্বরে তার লাশ আনা হয়।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান মেয়র আয়ূব বখত জগলুল ।

আরও পড়ুন:
সুনামগঞ্জের পৌর মেয়র জগলুল আর নেই