ফেরি চলচল বন্ধের ছবিকুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ি জেলার দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে, যাত্রী ও যানবাহন বোঝাই ৭টি ফেরি মাঝ পদ্মায় আটকে আছে বলে জানা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের ( বিআইডব্লিউটিসি) বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘ভোর থেকেই কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যেতে থাকে। এতে নৌরুটের চ্যানেল দেখা কষ্টকর হয়ে পরে। তাই দুর্ঘটনা এড়াতে শনিবার ভোর ৫টা থেকে কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।’
Ferry Service Stop-01তিনি আরও বলেন, ‘এসময় মাঝ পদ্মায় ৭টি ফেরি আটকে থাকার সংবাদ পাওয়া গেছে। এছাড়া পাটুরিয়া ঘাটে ৫টি ও দৌলতদিয়া ঘাটে ৪টি ফেরি নোঙর করতে বাধ্য হয়। আর ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ে বাস-ট্রাকসহ শতাধিক যানবাহন আটকে আছে। তবে ঘনকুয়াশার কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।’
আরও পড়ুন:
আশুলিয়া থানার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ