আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৮ জন, কলারোয়া থানায় ৭ জন, তালা থানার ৩ জন, কালিগঞ্জ থানা থেকে ৮ জন, শ্যামনগর থানায় ৫ জন, আশাশুনি থানায় ৩ জন, দেবহাটা থানায় ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এদের অনেকেই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন স্থানীয়রা।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।’