নোয়াখালীর চাটখিল পৌর জামায়াতের আমির আক্তার হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নোয়াখলা ইউনিয়নের নিজ বাড়ি থেকে আমির আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার এ খবর নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আক্তার হোসেন নোয়াখলা ইউনিয়নের মৃত আবদুস সোবাহানের ছেলে।
ওসি জহিরুল আনোয়ার জানান, চাটখিল থানায় আমির আক্তার হোসেনের বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতার মামলা রয়েছে। আজ (শনিবার) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।