ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৭০ নেতাকর্মীর নামে মামলা

মামলাঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি ও জামায়াতের ৭০ নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পুলিশের ওপর ককটেল বোমার বিস্ফোরণ এবং সরকারি কর্তব্যে বাধাদান ও আঘাত করার অপরাধে এই মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শেখ সুজাত আলী। মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই অমিত দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের প্রথম আলো মোড় নামক স্থানে ২০ দলীয় জোট নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় নেতাকর্মীরা মিছিল ও নাশকতা করার লক্ষ্যে সমাবেত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে ও তাদের ওপর দুইটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় এসআই শেখ সুজাত আলী বাদী হয়ে সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলা নম্বর ০১, তারিখ ২ ফেব্রুয়ারি।
জানা গেছে, পুলিশ ঘটনাস্থল থেকে জালের কাঠি, জর্দার কৌটাসহ বোমার আলমত উদ্ধার করেছে। তবে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত দাস বলেন, ‘পুলিশের ওপর হামলা ও ককটেল বোমা নিপেক্ষের ঘটনায় মামলা হয়েছে। পলাতক আসামিরা জামায়াত-বিএনপির নেতাকর্মী। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
আরও পড়ুন-


মানিকগঞ্জে পুলিশের অভিযানে বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেফতার

আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সুনামগঞ্জে ৬৭ জনের বিরুদ্ধে মামলা