শনিবার (৩ জানুয়ারি) বিকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী পুঁজিবাজার ও বিনিয়োগ মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমাদের নজর বৈদেশিক ইনভেস্টমেন্টের দিকে। এপর্যন্ত কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের মার্কেটে তালিকাভুক্ত আছে। আমরা চাচ্ছি, আরও বিদেশি বিনিয়োগ আসুক। এতে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। বৈদেশিক বিনিয়োগ আসলে, তাদেরকে ক্রমান্বয়ে স্টক মার্কেটে নিয়ে আসা হবে। এসব কোম্পানি যদি স্টক মার্কেটে আসে, তবে মার্কেট আরও বেগবান হবে।’
এর আগে গত বৃহস্পতিবার এ মেলা শুরু হয়। শনিবার (৩ জানুয়ারি) সমাপনী দিনে দুটি সেশনে আলোচনা অনুষ্ঠিত হয়। সকালে ‘ক্যারিয়ার প্রগ্রেস ইন ক্যাপিটাল মার্কেট’ এর ওপরে মূল প্রেজেনটেশন উপস্থান করেন সিএসই'র পরিচালক নাসির উদ্দিন চৌধুরী। এতে আলোচনায় অংশ নেন বিএসইসি'র নির্বাহী কর্মকর্তা এটিএম তারেকুজ্জামান ও সাইফুর রহমান, আইডিএলসি'র সিইও সাইফুদ্দিন এবং গ্রিন ডেল্টা সিকিউরিটিস-এর সিইও ওয়াফি শফিক মিনহাজ খান।
আলোচনায় নাসির উদ্দিন চৌধুরী রিসার্চ, ট্রেডিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং—এই প্রফেশনগুলোতে যুক্ত হতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন সে সম্পর্কে ধারণা দেন।
বিকালে দ্বিতীয় সেশনে ‘অনলকিং পোটেনশিয়ালস অফ ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক মূল প্রতিবেদন উপস্থাপন করেন ড. মোশররফ হোসাইন। এতে আলোচনায় অংশ নেন সিএসই পরিচালক সাইদুর রহমান এবং মেজর (অব.) এমদাদুল ইসলাম, চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোহাম্মদ হেলাল উদ্দিন নিজামী, মোহাম্মদ কামালুজ্জামান, স্বপন কুমার বালা, মোহাম্মদ আমজাদ হোসেইন ও সিএসই-র ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার।
এরপর শুরু হয় সম্মাননা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথমে সিএসই-র সাবেক সাত জন পরিচালককে সম্মাননা দেওয়া হয়। পরে সিএসই এর শীর্ষ দশ ব্যবসায়ীকে সম্মাননা প্রদান করা হয়। এরপর নাম ঘোষণা করা হয়, সিএসই-সিএমযেএফ বেস্ট ক্যাপিটাল মার্কেট রিপোর্টিং অ্যাওয়ার্ড। এতে তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রিপোর্টের জন্য তিন জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।