ওসি আলমগীর হোসেন জানান, আগামী ৮ ফেব্রুয়ারি নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিএনপি’র দুই নেতা ও যুবদলের একজন কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হচ্ছে।
আটককৃতরা হলেন- মুন্সীগঞ্জ সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, গজারিয়া উপজেলা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী, টঙ্গীবাড়ি উপজেলার যুবদল কর্মী মো. সোহেল।