নিহতদের স্বজনরা জানান, সিলেটের জালালাবাদ থানার পীরপুর গ্রাম থেকে আব্দুস শহীদ ও তার পরিবারের চার সদস্য তার স্ত্রী হাসনাফুল, মেয়ে আয়েশা ও আয়েশা খাতুনের শাশুড়ি আইজুন নেসা ও গাড়ি চালক সাব্বির আহমদ সুনামগঞ্জের ভার্ড চক্ষু হাসপাতালে চোখের চিকিৎসার জন্য আসছিলেন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তমা পয়েন্টে একটি মিনবাসের সঙ্গে তাদের বহনকারী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের সব আরোহী মারা যান। নিহতদের লাশ সুরতহাল করে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ পাঁচ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।