পুলিশ জানায়, বুধবার দুপুরে সদরের ঘোগাদহ ইউনিয়নের বাজার এলাকা থেকে সাবেক চেয়ারম্যান আব্দুল মালেককে আটক করা হয়। এর আগে, বেলাগাছা ইউনিয়নের জামায়াতের আমির জহুরুল হক জেহাদীকে আটক করা হয়। নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
উল্লেখ্য, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এর আগে, সোমবার (৫ ফেব্রুয়ারি) নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিনহাজ এবং সাংগঠনিক সম্পাদক আমজাদকে আটক করেছে পুলিশ। এছাড়া, সোমবার সকালে কুড়িগ্রাম পৌরসভা এবং ভুরুঙ্গামারী ও উলিপুর উপজেলা থেকে যুবদল ও ছাত্রদলের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন-
পঞ্চগড় জেলা জামায়াতের আমিরসহ ১৪ জন গ্রেফতার
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৭৯ নেতাকর্মী গ্রেফতার