সিরাজগঞ্জে বাসচাপায় স্কুলছাত্র নিহত

বাস চাপাসিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজারে বাসচাপায় শাকিল (৭) নামে এক স্কুলছাত্র নিহত  হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাকিল সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, সকালে শাকিল স্কুলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জ থেকে শাহজাদপুরগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। পুলিশ তার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। বাসটি আটক করা হলেও হেলপার-চালক পালিয়েছে।