পাবনায় অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার

পাবনা

পাবনা সদর উপজেলার ঘোড়াদহ খাঁপাড়া শ্রীপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ সুরুজ খাঁ (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি ওই এলাকার ইসমাইল খাঁর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার রুহুল আমিনের নেতৃত্বে শুক্রবার বিকেলে সদর উপজেলার ঘোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে সুরুজ খাঁকে গ্রেফতার করা হয়। সে সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি দুইনলা বন্দুক, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।