শৈলকুপায় মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণঝিনাইদহের শৈলকুপায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ৬০০ জন মুক্তিযোদ্ধাকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথার সভাপতিত্বে প্রধান অতিথি আব্দুল হাই এমপির উপস্থিতিতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মকবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক তানভীর পারভেজ রুবেল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর প্রমুখ।