হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মন্নান গ্রেফতার

গ্রেফতার

হবিগঞ্জে জেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে হবিগঞ্জ সদর থানার এসআই শাহিদের নেতৃত্বে একদল পুলিশ বড় বহুলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, শহরতলীর বড় বহুলা বাইপাস সড়কে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ মন্নানসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে মিছিলের চেষ্টা চালায়। এসময় পুলিশ তাদের বাধা দেয় এবং অভিযান চালিয়ে মান্নানকে গ্রেফতার করে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ মন্নানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ ওপর হামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

আরও পড়ুন: ড. দীপংকর ভান্তেসহ তার অনুসারীদের এলাকা ছাড়ার নির্দেশ