চুয়াডাঙ্গায় আগুনে ১০টি ঘর পুড়ে ছাই

দামুড়হুদা কার্পাসডাঙ্গা আবাসনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা কার্পাসডাঙ্গা আবাসনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে গেছে ১০টি ঘর। সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দামুড়হুদা দর্শনা ফায়ার সার্ভিসের ইনচার্জ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনে অনেক ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

দামুড়হুদা কার্পাসডাঙ্গা আবাসনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা কার্পাসডাঙ্গা আবাসন প্রকল্পে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দামুড়হুদা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু পানি না থাকায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নেয়।

দামুড়হুদা কার্পাসডাঙ্গা আবাসনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন

স্থানীয়দের জানান,আগুনে আবাসনের ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ টাকাসহ ১০ লাখ টাকা সমমূল্যের মালামালের ক্ষতি হয়েছে।