আটক আল আমিনের বাড়ি চরফ্যাশন সদরের জিন্নাগড় ইউনিয়নের খোদেজাবাগ গ্রামে।
কুকরিমুকরি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আলী হোসেন জানান, আল আমিনের ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ছবি দেখে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’