কু‌ড়িগ্রা‌ম ছাত্রলী‌গের নতুন কমিটি

কুড়িগ্রাম ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকশেখ র‌কিবুজ্জামান রা‌কিবকে সভাপ‌তি ও মো. রা‌কিবুজ্জামান র‌নি‌কে সাধারণ সম্পাদক ক‌রে কু‌ড়িগ্রাম জেলা ছাত্রলী‌গের নতুন ক‌মি‌টি ঘোষণা করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়া‌রি) ছাত্র সংগঠন‌টির বা‌র্ষিক স‌ম্মেলন শে‌ষে রা‌তেই নতুন ক‌মি‌টি ঘোষণা করা হয়।

বাংলা‌দেশ ছাত্রলী‌গের কে‌ন্দ্রীয় সভাপ‌তি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জা‌কির হোসাইন স্বাক্ষ‌রিত প্রেস রি‌লি‌জে নবগ‌ঠিত ক‌মি‌টির সদস্য‌দের নাম প্রকাশ করা হয়।

ছাত্রলীগ কু‌ড়িগ্রাম জেলা শাখার নবনির্বা‌চিত সভাপ‌তি র‌কিবুজ্জামান রা‌কিব কু‌ড়িগ্রাম সরকা‌রি ক‌লে‌জের স্নাতক (পাস কোর্স) শেষ ব‌র্ষের ছাত্র। নবনির্বা‌চিত সাধারণ সম্পাদক মো. রা‌কিবুজ্জামান র‌নি কু‌ড়িগ্রাম সরকা‌রি ক‌লে‌জের ইং‌রে‌জি বিভা‌গের চতুর্থ ব‌র্ষের ছাত্র।

ছাত্রলীগ কু‌ড়িগ্রাম জেলা শাখা সূ‌ত্রে জানা গে‌ছে, নবনির্বা‌চিত সভাপ‌তি র‌কিবুজ্জামান রা‌কিব সদ্য বিলুপ্ত জেলা ক‌মি‌টির সাংগঠ‌নিক সম্পাদক এবং নবনির্বা‌চিত সাধারণ সম্পাদক মো. রা‌কিবুজ্জামান র‌নি ছাত্রলীগ কু‌ড়িগ্রাম সরকা‌রি ক‌লেজ শাখার সাধারণ সম্পাদক হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রে আস‌ছি‌লেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়া‌রি) কু‌ড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়ত‌নে সকাল ১০টায় স‌ম্মেল‌নের উ‌দ্বোধন করেন বাংলা‌দেশ ছাত্রলী‌গের কেন্দ্রীয় সভাপ‌তি মো. সাইফুর রহমান সোহাগ। স‌ম্মেল‌নে প্রধান বক্তা হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ছাত্রলীগ কেন্দ্রীয় ক‌মি‌টির সাধারণ সম্পাদক এস এম জা‌কির হোসাইন।