শ্রীমঙ্গল প্রেসক্লাবের কম্বল বিতরণ

শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে

শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে গরিব ও ছিন্নমূল মানুষদের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি উপস্থিতিতে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক হোসেন, নতুন ধারা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য নূরুন্নাহার আক্তার চৈতী, প্রেসক্লাবে সহসভাপতি মো.ইসমাইল মাহমুদ ও আহমেদ ফারুক মিল্লাত প্রমুখ।