বান্দরবান ও রুমা উপজেলায় ছাত্রলীগের নতুন কমিটি

বান্দরবানের দুই উপজেলায় ছাত্রলীগের নতুন কমিটি

বাংলাদেশ ছাত্রলীগের বান্দরবান সদর ও রুমা উপজেলা শাখায় নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ কমিটি ঘোষণা করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি মো. কাওছার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল।

বান্দরবান সদর উপজেলায় চিংসাইনু মারমাকে সভাপতি ও মোহাম্মদ আরিফকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের একটি কমিটি  ঘোষণা করা হয়েছে।

রুমা উপজেলায় লাল রিং সাং বমকে সভাপতি ও মো. শাহজাহানকে সাধারণ সম্পাদক করে ২ জনের কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

এ ব্যাপারে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি মো. কাওছার সোহাগ বলেন, ‘এ দু’টি উপজেলার কমিটি বিলুপ্তির পর আমরা আজকে বান্দরবান সদর উপজেলা ও রুমা উপজেলায় নতুন কমিটির অনুমোদন দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘রুমা উপজেলাটি দুর্গম হওয়ায় আপাতত জরুরিভাবে দুই জনের কমিটি করা হয়েছে। এ কমিটি এক বছর পর্যন্ত স্থায়ী হবে।’