সাদেকের বাড়ি বেনাপোলের নামাজ গ্রামে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল চেকপোস্টের রিকশাস্ট্যান্ড মসজিদের সামনে একটি ইজিবাইক এর মধ্য থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন হুন্ডি ব্যবসায়ী চেকপোস্ট থেকে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে বেনাপোল বাজারের দিকে যাবে। এরপর বেনাপোল আইসিপি ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা সুবেদার আব্দুল ওয়াহাবের নেতৃত্বে আগে থেকে তারা অবস্থান নেয়। এসময় হুন্ডি ব্যবসায়ী সাদেক আলী ইজিবাইকে করে বাজারে যাওয়ার সময় তাকে আটক করে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে সাড়ে ১৫ লাখ টাকা পাওয়া যায়। মানি লন্ডারিং আইনে তাকে আটক করা হয়।
৪৯ বিজিবি’র বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, আটক ব্যবসায়ী ও উদ্ধারকৃত টাকা বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।