মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
বান্দরবান কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. মাহতাব উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা ও প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। প্রশিক্ষকদের মধ্যে রয়েছেন শারমিন আক্তার ও রোকেয়া রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক শ্রমিক বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠালেও পাহাড়িদের মধ্য থেকে বিদেশে যাওয়ার পরিমাণ খুবই কম। বিদেশি ভাষায় দক্ষতা না থাকা এর একটি বড় কারণ। ক্যান্টনিজ ভাষার এই প্রশিক্ষণ কর্মসূচি পাহাড়িদের বিদেশে যাওয়ার সুযোগ বাড়িয়ে দেবে।
প্রথমবারের মতো আয়োজিত হংকংয়ের ক্যান্টনিজ ভাষায় প্রশিক্ষণে অংশ নিচ্ছে বান্দরবান জেলার দুর্গম অঞ্চলের ১৫ জন পাহাড়ি নারী।