বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহেল রানা বুধবার দুপুরে ও বিকালে ফেনী সদর উপজেলা মোটবী ও ছাগলনাইয়া উপজেলার পাঠাননগরের দু’টি ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার হয় কিনা তা পরিদর্শনে যান। সেখানে তিনি এলাকার মাঠের কৃষি জমির ওপরের অংশের মাটি কেটে ইটভাটায় ব্যবহার করতে দেখেন। কৃষি জমির মাটি কাটার সময় পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড়ের ‘শিলুয়া ব্রিকস’ নামে ইটভাটার একটি এক্সক্যাভেটর জব্দ করেন বিচারক। এসময় ইটভাটার মালিক গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ফেনী সদরের মোটবী ইউনিয়নের শাহাপুর গ্রামে ‘রহমান ব্রিকফিল্ড’-এর জন্য জমির মাটি কাটার সময় আরও একটি এক্সক্যাভেটর যন্ত্র জব্দ করা হয় এবং কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহারের অপরাধে ব্রিকফিল্ডের মালিক নুরুন নবীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদফতরের পরিদর্শক ফাইজুল কবির, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দায় চৌধুরী ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।