বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল স্থলবন্দর (ফাইল ছবি)

দোল পূর্ণিমা ও হোলি উৎসব উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার (১ মার্চ) সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরের এপারে পণ্য খালাস ও পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দোল পূর্ণিমা ও দোলযাত্রা একটি বৈষ্ণব উৎসব। বসন্তের এই উৎসব ‘হোলি’ নামে পরিচিত। উৎসব পালন করার জন্য আমদানি-রফতানি কাজকর্মে জড়িত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় গেছেন। সে কারণেই বুধবার দুপুরের পর থেকেই কাজ কমতে থাকে।

শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার সকাল থেকে স্বাভাবিকভাবে আমদানি-রফতানি কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা হারুন-অর- রশিদ জানান, আজ (বৃহস্পতিবার) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে কোনও আমদানি-রফতানি হয়নি। তবে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পণ্য খালাস ও পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে।