চট্টগ্রামে ধর্ষণচেষ্টার অভিযোগে হাতুড়ে চিকিৎসকসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম

চট্টগ্রামে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক হাতুড়ে চিকিৎসকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ মার্চ) বিকালে নগরীর ডবলমুরিং থানার ঝর্ণা পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। ডবলমুরিং থানার ওসি একে এম মহিউদ্দিন সেলিম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন– হাতুড়ে চিকিৎসক মিজানুর রহমান (৫৩) ও তার ছেলের বন্ধু মোহাম্মদ হোসেন (২৫) ও আব্দুল কাদের রবিন (২৪)।

একে এম মহিউদ্দিন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চেতনানাশক ইনজেকশন দিয়ে ধর্ষণচেষ্টা এবং ঘটনা ধামাচাপা দিতে হামলার অভিযোগ এনে গ্রেফতার তিন জনের বিরুদ্ধে এক নারী দুইটি মামলা দায়ের করেছেন।’