জাবিরের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় নাশকতা ও জঙ্গি তৎপরতার অভিযোগে মামলা রয়েছে।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, সাদমান রাহিক ওরফে জাবির ২০১০ সালে জঙ্গি মতাদর্শে উদ্বুদ্ধ হয়। ২০১৪ সাল থেকে সে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সামরিক শাখার মাসুল বা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছে। পাশাপাশি বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে সদস্য সংগ্রহের কাজও করছিল সে। বর্তমানে তার দুই শিক্ষাগুরু জুন্নুন শিকদার সিরিয়ায় এবং আবু তাহের সুমন আফগানিস্তানে যুদ্ধে অংশগ্রহণ করছে। মূলত এই দুজনের কাছ থেকেই সে সামরিক প্রশিক্ষণ নিয়েছিল।
সাদমান রাহিক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার হাটহাজারী গ্রামের আবদুস সোবহানের একমাত্র সন্তান। বাবা-মায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজধানীর টিকাটুলীতে বসবাস করছিল সে।