মানববন্ধনে বক্তারা তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরে বলেন, দেশ, রাষ্ট্র, বিচার ও প্রশাসন পরিচালনায় নারীদের সাফল্য ও যোগ্যতা এখন সর্বজনস্বীকৃত। নারীরা এখন যেকোনও ক্ষেত্রে সরাসরি প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করেছে। তাই জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসার সুযোগ করে দেওয়া উচিত।
বরিশাল জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানি চক্রবর্তী, নারীনেত্রী অধ্যাপক শাহ সাজেদা, রীনেত্রী প্রতিমা সরকার, আনোয়ার জাহিদ, অ্যাডভোকেট হিরণ কুমার দাশ মিঠু, রণজিৎ দত্ত, রফিকুল ইসলাম, কাজী এনায়েত হোসেন বাচ্চু প্রমুখ।
আরও পড়ুন-
বরগুনায় ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত