সাজাপ্রাপ্ত ইমদাদুল হক সাগর (৩০) লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের আয়ুব হোসেন শেখের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালে পাচুড়িয়া গ্রামের হাবিবুর রহমান শেখের মেয়ে হেলেনা খানমের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের আয়ুব হোসেন শেখের ছেলে ইমদাদুল হক সাগরের। বিয়ের পর ইমদাদুল তার স্ত্রী হেলেনা ও তার পরিবারের কাছে যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেন। সেই টাকা না দেওয়ায় ২০১২ সালের ১০ জুন সকালের দিকে হেলেনার মুখে এসিড নিক্ষেপ করে ইমদাদুল। এতে হেলেনার মুখমণ্ডল ঝলসে যায়।
এ ঘটনায় হেলেনার বাবা হাবিবুর রহমান বাদী হয়ে ইমদাদুল হক সাগর, সাগরের পিতা আয়ুব হোসেন শেখ, আয়ুবের স্ত্রী রোকেয়া বেগম ও মেয়ে সুমী খানমকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা আসামি চার জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন।
মামলায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বিচারক আসামি ইমদাদুল হক সাগরকে ৭৫ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বাকি তিন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ইমদাদুল হক সাগর ও খালাসপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
দশ বছরের শিশুকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা
কেন্দুয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ, আহত ১০