জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Narsingdi Manobbondanঅধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নরসিংদী সাংস্কৃতিক জোট। সোমবার বিকাল সোয়া ৪টার দিকে শহরের উপজেলা মোড় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কবি সুমন ইউসুফ, সোমেন চন্দ্র পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল হক সুমন, ভাই গিরিশ চন্দ্র পাঠাগারের সভাপতি শাহিনুর মিয়া, নরসিংদী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত, শিউলীবাগ বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা রায়হানা সরকার, হিমু পরিবহনের সদস্য সিয়াম ফকির প্রমুখ।