মনোহরগঞ্জে ধর্ষণের পর কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

কুমিল্লাকুমিল্লার মনোহরগঞ্জে সিমু আক্তার নামে এক শিশুকে ধর্ষণের পর কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (৬ মার্চ) শিশুটির বাবা  মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মনোহরগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।

সোমবার (৫ মার্চ) কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নে সিমু আক্তারকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হয়।