স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভকেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (৭ মার্চ) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেব দলের সভাপতি শফিউল বারী বাবুকে মুক্তি দেওয়ার দাবি জানান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহাবউদ্দিন।
সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক এজাজ ঠাকুর চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম বাবুল, জেলা তাঁতীদল যুগ্ম আহ্বায়ক শফি কাইয়ূম, স্বেচ্ছাসেবক দল মাধবপুর উপজেলার আহ্বায়ক সৈয়দ সোহেল, লাখাই উপজেলা আহ্বায়ক মশিউর রহমান সাচ্চু, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, মহিবুল ইসলাম সোহেল প্রমুখ।