টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

ইয়াবা

কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ আব্দুল কায়েস (৩৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক রামু উপজেলার খুনিয়াপালং তুলা বাগান এলাকার আব্দুল বারেক সওদাগরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি দল রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালান। এসময় একটি যাত্রীবাহী মাইক্রোবাসেও তল্লাশি চালানো (ঢাকা মেট্রো ১১-৮২৬০) হয়। মাইক্রোবাস থেকে বিশ হাজার পিস ইয়াবা জব্দ ও আব্দুল কায়েসকে আটক করা হয়। আটক আব্দুল কায়েস প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের ওই কর্মকর্তা।

 আরও পড়ুন: অপহরণের পর ধর্ষণ মামলায় দুই জনের যাবজ্জীবন