বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান চালিয়ে এসব অভিযুক্তকে আটকের পাশপাশি টাকা উদ্ধার করেছে।
বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, অভিযুক্তরা পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দেওয়া গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের শাহরিয়ার জয় ও রেজাউল সরদার এর কাছ থেকে বিপুল অংকের টাকা গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা করেন।
নিয়োগের জামানত (সিকিউরিটি) হিসেবে জনতা ব্যাংকের ৫ ও ২ লাখ টাকার ২টি চেক অভিযুক্তরা জমা রাখে জানিয়ে আজাদ হোসেন বলেন, অভিযুক্তদের কাছে মোট ৪ লাখ নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে কনস্টেবল নিয়োগে জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আরও ৩ থেকে ৪টি চক্র বরিশালে সক্রিয় রয়েছে। তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।