কক্সবাজারে ২৯ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ইয়াবাকক্সবাজার শহরে ২৯ হাজারেরও বেশি ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার শহরের গোলদিঘীর পাড় এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন।
আটকরা দুই মাদক ব্যবসায়ী হলেন— বিদ্যা ধর (৫০) ও কাজল ধর (৩০)। তারা দু’জন সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।
মেজর রুহুল বলেন, ‘মাদক বেচাকেনার জন্য ব্যবসায়ীদের একটি চক্র কক্সবাজার শহরের গোলদিঘীর পাড় এলাকার একটি বাড়িতে অবস্থান করছে— এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় ওই বাড়িতে লুকিয়ে রাখা অবস্থায় ২৯ হাজার ৩০০টি ইয়াবা পাওয়া যায়। এতে বাড়িতে অবস্থানকারী দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।’
আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান মেজর রুহুল।
আরও পড়ুন-
‘বিএনপিকে ছাড়া নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার’
মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করার কথা ভাবছে সরকার: মোজাম্মেল হক