শনিবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কালুর দোকান থেকে এই চাল উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার জালাল আহমদের ছেলে ব্যবসায়ী জামাল উদ্দিন বাবুকে গ্রেফতার করা হয়। পরে অবৈধ সরকারি চাল গুদামে মজুদ করার অপরাধে তাকে একমাসের কারাদণ্ডের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চাল ও চাল বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়। জব্দ করা চাল কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে জমা রাখা হয়েছে।
অভিযুক্ত ব্যবসায়ী জামাল উদ্দিন বাবু জানান, ফাইট এগেইনস্ট হাঙ্গার ক্রাইটি রাইট নামের একটি এনজিও'র জন্য তিনি এই চাল ক্রয় করেন স্থানীয় ইসমাইল নামের এক ব্যবসায়ীর কাছ থেকে। এসব চাল রোহিঙ্গা ক্যাম্পে বিতরণের জন্য ক্রয় করা হয়।