গ্রেফতার দেলোয়ার সদরের মূলঘর ইউনিয়নের পাড়সাদিপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোল্লার ছেলে।
র্যাব- ৮ ফরিদপুর ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন মূলঘর ইউনিয়নের গোপালপুর হযরত শাহ জঙ্গী (রহঃ) দরগাহ শরীফ এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ১টি ওয়ান শুটার গানসহ মো. দেলোয়ার মোল্লাকে (২৪) গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে ১টি মামলা করেছে।