জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রবিবার (১১ মার্চ) থেকে দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে পিরোজপুরে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে করিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম সোহরাব হোসেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রাইমারি ট্রেনিং ইনন্সিটিউটের সুপার মোল্লা ফরিদ আহম্মেদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মুনতাকিম ও উপজেলা শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান জুয়েল।
শিক্ষামেলার উদ্বোধন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় পাঠ সংশ্লিষ্ট শিক্ষা উপকরণ নিয়ে ৭টি স্টল খোলা হয়েছে। সোমবার এ মেলা শেষ হবে।