বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে জানান, দেশীয় শিং মাছের পোনা ভারতে পাচার হচ্ছে গোয়েন্দা সূত্রে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল আজ দুপুর ২টার দিকে সীমান্তের রায়ভাগ এলাকায় অভিযানে যায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি সিলভারের পাতিল ফেলে রেখে পালিয়ে যায়। পাতিল দুটি থেকে দেশীয় অন্তত ৩০ হাজার পিস শিং মাছের পোনা উদ্ধার করা হয় বলে জানান ক্যাম্প কমান্ডার। পোনা মাছগুলোর বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৯০ হাজার টাকা।
পরে পোনাগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।