গত ২১ মার্চ কুলসুম বেগমের বাড়িতে গিয়ে তার হাতে নগদ ২ হাজার টাকা, পরনের কাপড় ও খাদ্য সামগ্রী তুলে দেন এনজিওটির দুই কর্মকর্তা। এসডিসির উপ-পরিচালক খোন্দকার হামিদুল ইসলাম সোহাগ এবং এর দাতা প্রতিষ্ঠান পিকেএসপি-এর প্রবীণ বিষয়ক কর্মকর্তা প্রসেনজিৎ পাল সে সময় জানান শুধু একবার বা দু'বার নয় কুলসুম বেগম যতদিন বেচে থাকবেন ততদিনই প্রতি মাসে ভরণ-পোষণ বাবদ পাবেন নগদ ৪ হাজার টাকা অথবা তার সমমূল্যের প্রয়োজনীয় সামগ্রী। চিকিৎসা সুবিধার জন্য তিনি সব সময় এসডিসি-এর নিজস্ব চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন।
এর আগে তিনি ছিলেন একই ইউনিয়নের রামদিয়া গ্রামের বাসিন্দা। ৪০ বছর আগে স্বামী মারা যাবার পর সম্পূর্ণ নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছিলেন তিনি। জীবনের এমন এক সংকটময় মূহূর্তে তার প্রতি মমতার হাত বাড়িয়ে দেন রামদিয়া গ্রামের দরিদ্র কৃষক মোঃ আক্কাস মোল্যা। তিনি কুলসুম বেগমকে নিজ বাড়িতে আশ্রয় দেন। সেই থেকে আক্কাসের অভাবের সংসারে অতিরিক্ত বোঝা হয়ে অনাহারে-অর্ধাহারে কোন রকমে দিন কাটাচ্ছিলেন কুলসুম বেগম। এই পরিস্থিতিতে তার পাশে দাড়ালো গরীব মানুষ নিয়ে কাজ করা সংগঠন এসডিসি।
স্থানীয় ইউ,পি সদস্য মোঃ ফারুক চৌধুরীর উপস্থিতিতে এ সেবা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবে সাধরণ সম্পাদক জাকির হোসেন, এসডিসি র কর্মচারী ও স্থানীয় গন্যমান্যরা।