ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য জেলা বিএনপির নেতাকর্মীরা জেলা পরিষদ মার্কেটের সামনে জড়ো হয়েছিলেন। এ সময় হঠাৎ করেই পুলিশ এসে কোন কিছু না বলেই ধাওয়া করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সহ সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সেতু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. জালাল উদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এদিকে এ ঘটনায় পরপরই গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি নেতারা । মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় গিয়ে শেষ হয়।
ওসি মো. নবীর হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিএনপি নেতকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।
তিনি আরও জানান, আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হবে।