গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আ.লীগের শ্রদ্ধা

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আ.লীগের শ্রদ্ধামহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী নেতারা।

সোমবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অব:) মুহাম্মদ ফারুক খান এমপির নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতারা।

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আ.লীগের শ্রদ্ধাএ সময় বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ (এমপি), কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম (এমপি), শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় আওযামী লীগ নেতা এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, সাবেক উপজেলা চেয়ার‌ম্যান সোলাইমান বিশ্বাস, সাবেক পৌর মেয়র সরদার ইলিয়াস হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।