আটককৃতরা হলো- মো. মোবারক (৩৬) ও মো. সালমান (২৩)। তারা দু’জন কক্সবাজার জেলার বাসিন্দা।
মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। কক্সবাজার থেকে ইয়াবাগুলো এনে মোবারক ও সালমান সেগুলো ঢাকা নিয়ে যাচ্ছিল। তারা এ কে খান এলাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ওঠে। পরে আমরা ওই বাস থেকে তাদের আটক করি।’
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।