ঠাকুরগাঁওয়ে ৩৩ প্রকল্পের উদ্বোধন ও ৩৩টি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

আজ বৃহষ্পতিবার (২৯ মার্চ) ঠাকুরগাঁওয়ে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল সাড়ে ১১টায় তিনি বাংলাদেশ বর্ডার গার্ড ঠাকুরগাঁও সেক্টর হেডকোয়ার্টার মাঠে হেলিকপ্টারে পৌঁছাবেন। পরে স্থানীয় সার্কিট হাউসে কিছু সময় কাটাবেন। দুপুর ১২টায় জেলা প্রশাসন ও জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ৬৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। তিনি ৩৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন ও ৩৩টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এরপর বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী যে ৩৩টি প্রকল্প উদ্বোধন করবেন সেগুলো হলো- ঠাকুরগাঁও স্টেশন সড়কের (আর-৫৮৭) চৌরাস্তা হতে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত ৭ দশমিক ১৭ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ, ঠাকুগাঁও সদরের উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ,বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াডাঙ্গী লাহিড়ী পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ, বালিয়াডাঙ্গী লাহিড়ী রাস্তায় ৯০৫ মিটার চেইনেজে তীরনই নদীর ওপর ৬ দশমিক ০৫ মিটার আরসিসি ব্রীজ, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রাসারণ, ঠাকুরগাঁও জেলার পিটিআই  ভবন সম্প্রসারণ, বালিয়াডাঙ্গী উপজেলা নোহানা খাল গোয়ালকারী কামিজ পাড়া বড়বাড়ী পশ্চিম রাস্তায় ৪৮ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজ, বালিয়াডাঙ্গী উপজেলার সিংগাখাল চারোল ইউপি অফিস (লাহিড়ী জিসি) দোগাছি হাট ভায়া পাতিলাভাষা রাস্তায় ২৭ মিটার দৈর্ঘ্য পিনি গার্ডার ব্রিজ, রাণীশংকৈল উপজেলাধীন ভরনিহাট-বনগাঁও ভায়া বিনদালবাড়ী ঘাট রাস্তায় ৬০ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজ, সদর উপজেলার পারপুগী আরএইচডি নেকমরদ জিসি রাস্তায় এক হাজার থেকে চার হাজার ২১০ মিটার উন্নয়ন, রাণীশংকৈল উপজেলার তীরনই নদীর ওপর জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় কাশিপুর সমন্বিত পানি নিয়ন্ত্রণ বনকাঠামো নির্মাণ, এক দশমিক ৫ লাখ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন নতুন গুদাম নির্মাণ প্রকল্প, পীরগঞ্জ  উপজেলার এক নম্বর ইউনিয়নের ভোমরাদহ রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ ডিগ্রি কলেজ এর চার তলা একাডেমিক ভবন, চান্দোরিয়া ডিগ্রি কলেজের চার তলা একাডেমিক ভবন, রাণীশংকৈল ডিগ্রি কলেজের চার তলা একাডেমিক ভবন, হরিপুর মহিলা কলেজের চার তলা একাডেমিক ভবন, ডিএন ডিগ্রি কলেজ, পীরগঞ্জ এর চার তলা একাডেমিক ভবন, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়, ঠাকুগাঁও সদর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, ঠাকুগাঁও সদর হাসপাতালে ১০০শয্যা হতে ২৫০ শয্যায় উন্নীতকরণ, রাণীশংকৈল উপজেলায় ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ঠাকুগরগাঁও জেলার নবগঠিত রুহিয়া থানা ভবন, ঠাকুরগাঁও সদর ফাঁড়ি ভবন, ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশ ফাঁড়ি ভবন, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও গুচ্ছগ্রাম, ঠাকুগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ি গুচ্ছগ্রাম, রাণীশংকৈল উপজেলার রাউৎনগর সম্প্রসারণ গুচ্ছগ্রাম, রাণীশংকৈল উপজেলার রন্ধ গুচ্ছগ্রামের মতো বিদ্যুৎবিহীন গ্রামে সৌরবিদ্যুতের সাহায্যে আলোকিতকরণ।

এছাড়া তিনি যে ৩৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেগুলোর মধ্যে রয়েছে- সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, পীরগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ, বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ জিসি নেকমরদ হাট ভায়া বিশ্বাসপুর রাস্তা ড্রেইনেজ, ব্রিজ, আরসিসি গার্ডার ব্রিজ, স্কুলঘর নির্মাণ ও পুনর্নির্মাণ, জেলার বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নে পুনর্নির্মাণ ও নির্মাণ কাজ, সেচ প্রকল্প, হাটবাজার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ডাকবাংলো ও ইউপি ভবন প্রভৃতির ভিত্তিপ্রস্থর স্থাপন।