ময়মনসিংহে ঘাগড়া ইউনিয়নের উপনির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

ময়মনসিংহ

ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে উপনির্বাচনে ফলাফলকে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার(২৯ মার্চ) এ সংঘর্ষে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। 

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ঘাগড়া ইউনিয়নে মেম্বার পদে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে  ফেরার পথে পরাজিত প্রার্থী জয়নালের কর্মী-সমর্থকরা বাধা দেন। ওই সময় তারা ভোট পূণঃগণনার দাবি জানান। এতে বিজয়ী প্রার্থী মাসুদের সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি করে। পরে জয়নালের সমর্থকরা ইউনিয়ন পরিষদ ভবনে হামলা ও ভাংচুর চালান। সে সময় চারটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।