চাটমোহরে ভাতিজার হাতড়ির আঘাতে চাচার মৃত্যু

পাবনাপাবনার চাটমোহরের গুনাইগাছায় পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজার হাতুড়ির আঘাতে চাচা মকবুল হোসেন (৫২) নিহত হয়েছেন। পুলিশ নিহতের তিন ভাতিজা শহিদুলকে আটক করেছে।
পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল জানান, নিহত মকবুল হোসেনের সঙ্গে তার ভাই আবুল হোসেনের র্দীঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকাল ১১টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আবুল হোসেনের ছেলে শহিদুল হাতুড়ি দিয়ে চাচা মকবুল হোসেনের মাথায় আঘাত করে। স্বজনেরা মকবুল হোসেনকে  উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ আবুল হোসেনের তিন ছেলে শহিদুল ইসলাম (২৬), আমিন উদ্দিন (৩৫) ও সোহেল রানা (১৮) কে আটক করেছে।মামলার প্রক্রিয়া চলছে বলে জানান সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল।